ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ সিলেট মহানগরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ সিলেট মহানগরের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর পরবর্তী ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ১০টায় সিলেট নগরীর কৃষি সম্প্রসারণ মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

পরিষদের সভাপতি হাফিজ মাওলানা মামুনুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা নুরুজ্জামান নোমানীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন  সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

বক্তব্য রাখেন পরিষদের সিনিয়র সহ সভাপতি মাওলানা বদরুল ইসলাম, উপদেষ্টা মাওলানা আব্দুল জব্বার, হাফেজ মাওলানা জাকারিয়া, সহ সভাপতি মৌলভী মোঃ কবির উদ্দিন চৌধুরী,  উপদেষ্টা হাফেজ মাওলানা তৈয়বুর রহমান, মাওলানা ইমাদ উদ্দিন সেলিম, সহ সভাপতি মাওলানা ইলিয়াস আহমদ, সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা নুরুজ্জামান নোমানী, যুগ্ম সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা তায়্যিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা ফয়সাল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা জামিল সিদ্দিকী, অর্থ সম্পাদক মাওলানা আশরাফুল আজিজ, সহ অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রহমান চৌধুরী, তথ্য গবেষণা সম্পাদক মাওলানা আব্দুল মুকিত, প্রচার সম্পাদক হাফিজ মাওলানা আবুল কালাম, সহ-প্রচার সম্পাদক ক্বারী মাওলানা কাউসার আহমদ।

এসময় উপস্থিত ছিলেন, পরিষদের উপদেষ্টা হাফিজ মাওলানা সাইফুল ইসলাম ও মাওলানা কবির আহমদ, সদস্য হাফিজ মাওলানা তালহা মাহমুদ, হাফিজ মাওলানা আব্দুল্লাহ আল মুহাইমিন,  হাফিজ মাওলানা আব্দুল মোমিন, মাওলানা মইনুল ইসলাম, হাফিজ ফয়সাল আহমদ,  হাফিজ মাওলানা হোসাইন আহমদ, হাফিজ জালাল, মাওলানা গোলাম কিবরিয়া,  মাওলানা ইউনুস আহমদ মাযহার, মাওলানা জাকারিয়া, হাফিজ রুম্মান আহমদ, হাফিজ মাসুম আহমদ, হাফিজ জামাল উদ্দিন, হাফিজ মোহাম্মদ আলী, হাফিজ মামুন খান, হাফিজ নোমান আহমদ, মাওলানা শিব্বির আহমদ প্রমুখ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *