বন্দরবাজার মহাজনপট্টি  এলাকা থেকে ২ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ

সিলেট বন্দরবাজার মহাজনপট্টি এালাকা থেকে  ০২ (দুই) জন ছিনতাইকারী’ কোতোয়ালী মডেল থানা পুলিশ  অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ। 

গতকাল সোমবার  ০৫/০৪/২০২৬ খ্রি: রাত আনুমানিক ০২:৪৫ ঘটিকায়  এসআই (নিঃ) মাসুদ আহমেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজারস্থ মহাজনপট্টি এালাকা থেকে কোতোয়ালী মডেল থানার মামলা নং-৩, তারিখ-০২/০২/২০২৫ খ্রি:, ধারা- 15(3) The Special Power Act, 1974; তৎসহ 143/447/448/427/436/186/307/332/333/353/380/34 Penal Code, 1860 এর তদন্তে সন্দিগ্ধ  আসামী ১। হাফিজুর রহমান (৩৩), পিতা- আব্দুল আহাদ, মাতা- সালেহা বেগম, স্থায়ী: গ্রাম- কাজিরগাঁও, থানা- বিশ্বনাথ, জেলা-সিলেট এবং ২। শাহীন আলী (৩৭), পিতা- মৃত আব্দুল আউয়াল, মাতা- বেলা বেগম, স্থায়ী: গ্রাম- মীরপুর (ডাকঘর-কাজীরবাজার), থানা-মৌলভীবাজার সদর, জেলা-মৌলভীবাজার, বর্তমান:  শিবগঞ্জ (সোনারপাড়া),থানা- শাহপরাণ (রহঃ), জেলা-সিলেট‘কে গ্রেফতার করেন।

রেকর্ড পর্যালোচনায় গ্রেফতারকৃত আসামী হাফিজুর রহমান (৩৩) বিশ্বনাথ থানার মামলা নং-৩১, তারিখ-২৯/০৪/২০২১খ্রি:, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ২৪(ক)/৪০ এর সাজা প্রাপ্ত গ্রেফতারী পরোয়াভুক্ত ও এয়ারপোর্ট থানার মামলা নং-৮, তারিখ-০৮/১১/২০২২খ্রি:, ধারা-৩৪১/৩০২/৩৪ পেনাল কোড এর এজাহারে অভিযুক্ত এবং আসামী শাহীন আলী (৩৭) গোলাপগঞ্জ থানার মামলা নং-০১, তারিখ-০১/০৯/২০১৪খ্রি:, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড এর তদন্তে সন্দিগ্ধ আসামি বলে জানা যায়। আসামীদ্বয়কে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *