সিলেট কোতোয়ালী মডেল থানা অভিযান চালিয়ে ০৪ (চার) জন চোরকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার ১৯/০৩/২০২৬খ্রিঃ আনুমানিক দুপুর ০২.১০ ঘটিকায় জনৈক মেহরুন বেগম (৩৯) ও তার স্বামী এইচ এ মঈনুদ্দিন (৬৫) মেন্দিবাগ পয়েন্টস্থ রোজভিউ হোটেলের বিপরীত পার্শ্ব হতে রিকাবীবাজারস্থ ল্যাব ডেল্টা ডায়াগনস্টিক হাসপাতালের সামনে যাওয়ার উদ্দেশ্যে সিএনজি (রেজিঃ নং-সিলেট-থ-১৩-০১৯৫) গাড়ি যোগে রওয়ানা দেন। পথিমধ্যে অজ্ঞাতনামা চারজন কৌশলে চেতনানাশক ঔষধ প্রয়োগ করে তাদেরকে অচেতন করে ১৪ আনা স্বর্ণের ১ জোড়া কানের দুল যার আনুমানিক মূল্য- ২,২০,০০০ (দুই লক্ষ বিশ হাজার) টাকা ও নগদ ২১,০০০/- টাকা নিয়ে মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাস অফিসের সামনে নামিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে উক্ত ঘটনায় মেহরুন বেগম (৩৯) বাদী হয়ে অভিযোগ দায়ের করলে এসআই(নিঃ)/অমিত সাহা তথ্য প্রযুক্তির সহায়তায় সঙ্গীয় ফোর্সসহ সিলেট মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জড়িত আসামিদের গ্রেফতার করেন। এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার মামলা নং-৪০, তারিখ-১৯/০৩/২০২৬খ্রিঃ, ধারা-৩২৮/৩৭৯/৩৪ পেনাল কোড রুজু হয় এবং আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা হলেনঃ ১। মোঃ নজরুল ইসলাম (৫০), পিতা-মৃত আনা মিয়া, মাতা-মৃত কাঞ্চন বেগম, স্থায়ী: গ্রাম-রংধনু-৬৫, চৌকিদেখী, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট, ২। জাকির হোসেন (২৭), পিতা-মৃত আব্দুল ছাত্তার, মাতা-রাহেলা বেগম, স্থায়ী: গ্রাম-বাঘবের (গরেরগাঁও), থানা-বিশ্বম্ভরপুর, জেলা-সুনামগঞ্জ, বর্তমান: ঝেরঝেরি পাড়া, শাহেদ মিয়ার কলোনী, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট, ৩। দিগেশ বিশ্বাস প্রকাশ সুমন (৩০), পিতা-মৃত কৃষ্ণ বিশ্বাস, মাতা-রেখা বিশ্বাস, স্থায়ী: গ্রাম-দাউদপুর, থানা-জকিগঞ্জ, জেলা-সিলেট, বর্তমান: বরইকান্দি ১নং রোড (প্রাইমারি স্কুলের সামনে), থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট ও ৪। দেলোয়ার খা (৩৪), পিতা-উসমান খা, মাতা-খোদেজা বেগম, স্থায়ী: গ্রাম-অনামিকা-২৫, টিভি গেইট, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট।


