কাজিটুলা যুবসমাজের উদ্যোগে ‘ঈদ উপহার’ বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ডের কাজিটুলা যুবসমাজের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ‘ঈদ উপহার’ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) রাতে নগরীর কাজিটুলা এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় সাধারণ মানুষের হাতে এই ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
কাজিটুলা যুবসমাজের সভাপতি গিয়াস আহমদ-এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এম বরকত আলী এবং প্রচার সম্পাদক মো: ফয়েজ আহমেদ এর যৌথ পরিচালনায়  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মুমিন চৌধুরী খোকন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ১৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন সজিব, বিশিষ্ট ব্যবসায়ী মানিক খান, ১৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: মতিউর রহমান শিমুল।
এছাড়াও উপস্থিত ছিলেন কাজিটুলা যুবসমাজের সাধারণ সম্পাদক মোঃ বিলাল হোসেন খান, মোঃ খোকা মিয়া, মোঃ তাহের মিয়া, আব্দুস সালাম, মুন্না মিয়া, দেলু মিয়া, আতাউর রহমান, মোঃ  সাইদুল, সাব্বির আহমেদ, রাজন আহমেদ, আকাশ প্রমুখ।
বক্তারা বলেন, আর্তমানবতার সেবায় কাজিটুলার যুবসমাজ সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। পবিত্র রমজানে সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে এই ক্ষুদ্র প্রয়াস আগামীতেও অব্যাহত থাকবে। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কাজিটুলা যুবসমাজের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *