আনোয়ার ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদবস্ত্র বিতরণ

আনোয়ার ফাউন্ডেশন ইউকের পক্ষ থেকে এবং আনোয়ার মিয়ার ও রেহেনা বেগমের ব্যক্তিগত উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল, এতিম, গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে ঈদের পোষাক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সিলেটের গোয়াইনঘাট থানাধীন সালুটিকর এলাকায় অবস্থিত আল-মাদ্রাসাতু মুহিউস সুন্নাহ আল-ইসলামিয়ার মাদ্রাসা সংলগ্ন বায়তুল জান্নাহ শাহী জামে মসজিদে আঞ্জুমানে তা’লীমুল কুরআন বোর্ডের অধীনে মাসব্যাপী কুরআন শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের সমাপনী উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে শিশুদের শিক্ষা প্রদর্শনী, বিষয়ভিত্তিক প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ এবং এতিম, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়।
রহিস মেম্বারের সভাপতিত্বে ও মো: দ্রুবো এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ব্যাংকার ও সমাজসেবী আনোয়ার হোসাইন মিছবাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনোয়ার ফাউন্ডেশন ইউকে বাংলাদেশের প্রতিনিধি লিমন আহমেদ, সীয়েম মনছুর আহমেদ, অত্র মাদরাসার মুহতামিম মাওলানা শফিকুর রহমান, মো: শাহিন আহমেদ, বাহার উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে জীবিত ও মৃত সকল মুসলিম উম্মাহর মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *