মানবসেবামূলক সংগঠন ‘ইউর হেল্পিং হ্যান্ডস ২০২০’-এর উদ্যোগে যুক্তরাজ্য ও বাংলাদেশের বন্ধুদের সমন্বয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) পবিত্র রমজান উপলক্ষে সিলেট শহরতলীর বাইশটিলাস্থ হযরত আলী (রা.) ইসলামিক সেন্টার মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে ওয়াহিদুল ইসলাম বাবুর সার্বিক সহায়তা ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, এতিমখানা মাদ্রাসার মুহতামিম ক্বারী মাওলানা তোফায়েল আহমদ, মাওলানা হাফিজ নুরুল ইসলাম, মাওলানা হাফিজ কবির আহমদ, মাওলানা রেজওয়ান আহমদ, মাওলানা রায়হান আহমদ, মাওলানা আবু সুফিয়ান, হাফিজ জামাল আহম, মোঃ রিপন মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আর্তমানবতার সেবায় নিয়োজিত এই সংগঠনটি দীর্ঘকাল ধরে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। বাংলাদেশ ও যুক্তরাজ্যে অবস্থানরত বন্ধুদের এই সম্মিলিত প্রচেষ্টা সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পবিত্র রমজান মাসে একে অপরের প্রতি সহমর্মিতা প্রকাশ এবং ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখাই এই আয়োজনের মূল লক্ষ্য। সহযোগিতা করেন ইউকে ফ্রেন্ডস, লাকি তন্দুরি এবং নরউইচ-এর হালাল জালাল ক্যাশ অ্যান্ড ক্যারি । বিজ্ঞপ্তি
সিলেটে ‘ইউর হেল্পিং হ্যান্ডস ২০২০’-এর উদ্যোগে ইফতার মাহফিল
কমেন্ট
