বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন  এমডি সিনিয়র সাংবাদিক  বাছির জামাল

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক- এমডি পদে (অতিরিক্ত সচিব পদমর্যাদা)  নিয়োগ পেয়েছেন সিনিয়র  সাংবাদিক বাছির জামাল।

মঙ্গলবার (১০ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য  জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৪ এর ধারা ১০(২) অনুযায়ী অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে তাকে এই পদে নিয়োগ প্রদান করা হলো।

সাংবাদিক বাছির জামাল বর্তমানে দৈনিক আমার দেশের চিফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সিনিয়র সহকারী মহাসচিবের দায়িত্বে রয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করে ১৯৯৮ সালে সাংবাদিকতা পেশায় যুক্ত হন মো আবদুল বাছির    ( বাছির জামাল)।

তিনি আমার দেশ ছাড়াও সংবাদ, মানবজমিন, মানবকণ্ঠ, প্রতিদিনের বাংলাদেশ সহ শীর্ষস্হানীয়  কয়েকটি জাতীয় দৈনিকে কাজ করেছেন। সাংবাদিকতার বেশির ভাগ সময় তিনি বিএনপি বিটে ও সংসদ বিটের সঙ্গে যুক্ত ছিলেন।

সিলেটের কৃতিসন্তান বাছির জামাল হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেঙ্গাডুবা গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান।

তিনি জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের সদস্য।

এসএমইউজে’র  অভিনন্দন:

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্হাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ লাভে সিনিয়র সাংবাদিক  বাছির জামাল কে  আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (এসএমইউজে) নেতৃবৃন্দ।

সংগঠনের পক্ষ থেকে সভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা বদর ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক খালেদ আহমদ এক শুভেচ্ছা বার্তায় অভিনন্দন জানান।

সিলেটের কৃতিসন্তান অত্যন্ত মেধাবী সিনিয়র সাংবাদিক বাছির জামাল কে নতুন দায়িত্ব সঠিক ও সুন্দরভাবে পালন করার তৌফিক আল্লাহ যেন দান করেন এই কামনা করেন এসএমইউজে’র নেতৃবৃন্দ। সেই সাথে  সাংবাদিকদের কল্যাণে  সর্বোচ্চ প্রচেষ্টা করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।প্রেস বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *