রেকারকৃত মোটরসাইকেল আত্মসাতের চেষ্টা, এক জনকে  গ্রেফতার করেছে পুলিশ 

সিলেট মেট্রোপলিটন পুলিশ-এর ট্রাফিক বিভাগের অভিযানেরনসময়  রেকারকৃত মোটরসাইকেল আত্মসাতের চেষ্টার ঘটনায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

গত শুক্রবার  ০৬/০৩/২০২৬ খ্রিঃ বিকাল আনুমানিক ১৬:৪৫ ঘটিকায় কোতোয়ালী মডেল থানাধীন আম্বরখানা পয়েন্টে ট্রাফিক ডিউটির সময় একটি মোটরসাইকেল (রেজি: সিলেট-হ-১৫-৮৫০৯) কাগজপত্র না থাকায় ট্রাফিক সার্জেন্ট মোঃ আলম সেটি রেকার করেন। পরবর্তীতে মোটরসাইকেলটি ড্রাম্পিংয়ে নেওয়ার দায়িত্বে থাকা রেকার ড্রাইভার লিটন মিয়া (২২), পিতা-মোঃ সাহাব উদ্দিন, মাতা-রীনা বেগম, সাং-মাহমুদপুর, থানা-জামালগঞ্জ, জেলা-সুনামগঞ্জ, বর্তমান সাং-আল মদিনা আ/এ, ১৮/২ নূর কটেজ, মদিনা মার্কেট, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট মোটরসাই‌কেল‌টি নির্ধারিত স্থানে না নিয়ে অসৎ উদ্দেশ্যে অন্যত্র নিয়ে যায়।

পরবর্তীতে মোটরসাইকেলটি উদ্ধার করা হয় এবং অভিযুক্ত লিটন মিয়াকে ০৭/০৩/২০২৬ খ্রিঃ কোতোয়ালী মডেল থানাধীন মেন্দিবাগ পয়েন্ট হতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে পেনাল কোড ১৮৬০ এর ৩৮১/৪১১ ধারায় মামলা রুজু করা হয়েছে। আসামী‌কে বিজ্ঞ আদাল‌তে সোর্পদ করা হ‌বে।

বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *