ইরানের সর্বোচ্চ নেতা প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক :  ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ বুধবার (৪ মার্চ) হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া যেকোনো নেতাকেই তারা হত্যা করবেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় খামেনি নিহত হন। তার উত্তরসূরি বেছে নিতে ইরানে প্রস্তুতি চলছে।

এরই মধ্যে বুধবার (৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী লিখেছেন, ইসরাইলকে ধ্বংস এবং যুক্তরাষ্ট্র, মুক্ত বিশ্ব ও আঞ্চলিক দেশগুলোর জন্য হুমকি তৈরি করতে এবং ইরানি জনগণকে দমনপীড়নের পরিকল্পনা এগিয়ে নিতে ইরানি শাসকগোষ্ঠী যে নেতাই নির্বাচিত করুক, তাকে হত্যার নিশানা বানানো হবে। তার নাম যা–ই হোক বা তিনি যেখানেই থাকুন না কেন, এটা ঘটবে।’

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *