ভূমধ্যসাগরে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক :  মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ভূমধ্যসাগরে বিমানবাহী রণতরী ‘চার্লস দ্য গল’ পাঠানোর নির্দেশ দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে ম্যাক্রোঁ এ নির্দেশ দেন। আগে থেকে রেকর্ড করা ভাষণটি মঙ্গলবার (৩ মার্চ) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়।

ভাষণে ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ফ্রান্স একটি জোট গড়ার চেষ্টায় রয়েছে। এ জোট মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংকটের কারণে সমুদ্রপথে বিপজ্জনক হয়ে ওঠা জাহাজ চলাচল ব্যবস্থা সুরক্ষিত রাখতে সহায়তা করবে।

ফ্রান্সের প্রেসিডেন্ট আরও বলেন, হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া এবং ক্রমবর্ধমান সংঘাতের কারণে সুয়েজ খাল ও লোহিত সাগরে জাহাজ চলাচল হুমকির মুখে পড়েছে। এ বিষয়ে আশু পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *