অবৈধ ভারতীয় পণ্য  ১টি প্রাইভেটকার’সহ  ০৩ জনকে  গ্রেফতার করেছে পুলিশ

সিলেট শাহপরান (রহঃ) থানা পুলিশ অভিযান চালিয়ে  ১,৫৩,০০০ (এক লক্ষ তিপ্পান্ন হাজার) টাকার অবৈধ ভারতীয় KAVERI MEHENDI সহ ০১ (এক)টি প্রাইভেটকার আটক ও ০৩ (তিন) জনকে  গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার ০২/০৩/২০২৬ খ্রিঃ দুপুর ১২.৩০ ঘটিকায় এসআই (নিঃ) প্রণজিৎ মন্ডল  সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শাহপরান (রহঃ) থানাধীন সিলেট তামাবিল মহাসড়কস্থ দাসপাড়া মুসলিম হেন্ডস স্কুলের সামনে চেকপোষ্ট পরিচালনা করে একটি প্রাইভেটকার হতে অবৈধ ভারতীয় মেহেদীসহ ০৩ (তিন) জন’কে আটক করেন।

তবে জব্দকৃত মালামাল: ক) ০১ (এক) টি সিলভার রংয়ের CAR (SALOON) TOYOTA M.CROP-2007 ব্রান্ডের প্রাইভেটকার, যার রেজিঃ নং-ঢাকা-মেট্রো-গ-২৯-৬৩৫৭ যা হতে ১,৫৩,০০০/- (এক লক্ষ তিপ্পান্ন হাজার) টাকার অবৈধ ভারতীয় KAVERI MEHENDI CONE, Country Of Orgin: India জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

আটককৃত আসামিরা:  ১। সুমন সাহা (২৬), পিতা-ব্রজেন্দ্র সাহা, মাতা-অর্চনা সাহা, সাং-দিঘীরপাড়া, থানা-আড়াই হাজার, জেলা-নারায়নগঞ্জ, ২। মনির কাজী (৩০), পিতা-শাহজাহান খান, মাতা-পারভীন আক্তার, সাং-নোওয়াপাড়া, থানা-আড়াই হাজার, জেলা-নারায়নগঞ্জ,  ৩। মোঃ রুবেল (৩২), পিতা-মৃত মোঃ শুকুর আলী, মাতা-আমেনা খাতুন, সাং-দেবীপুড়া, থানা-আড়াই হাজার, জেলা-নারায়নগঞ্জ।

উক্ত ঘটনায় বিষয়ে শাহপরান (রহঃ) থানার মামলা নং-০২, তারিখ: ০২/০৩/২০২৬ খ্রিঃ, ধারা-25B(1)(b)/25D The Special Powers Act, 1974 রুজু হয়। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *