সিলেট শাহপরান (রহঃ) থানা পুলিশ অভিযান চালিয়ে ১,৫৩,০০০ (এক লক্ষ তিপ্পান্ন হাজার) টাকার অবৈধ ভারতীয় KAVERI MEHENDI সহ ০১ (এক)টি প্রাইভেটকার আটক ও ০৩ (তিন) জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার ০২/০৩/২০২৬ খ্রিঃ দুপুর ১২.৩০ ঘটিকায় এসআই (নিঃ) প্রণজিৎ মন্ডল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শাহপরান (রহঃ) থানাধীন সিলেট তামাবিল মহাসড়কস্থ দাসপাড়া মুসলিম হেন্ডস স্কুলের সামনে চেকপোষ্ট পরিচালনা করে একটি প্রাইভেটকার হতে অবৈধ ভারতীয় মেহেদীসহ ০৩ (তিন) জন’কে আটক করেন।
তবে জব্দকৃত মালামাল: ক) ০১ (এক) টি সিলভার রংয়ের CAR (SALOON) TOYOTA M.CROP-2007 ব্রান্ডের প্রাইভেটকার, যার রেজিঃ নং-ঢাকা-মেট্রো-গ-২৯-৬৩৫৭ যা হতে ১,৫৩,০০০/- (এক লক্ষ তিপ্পান্ন হাজার) টাকার অবৈধ ভারতীয় KAVERI MEHENDI CONE, Country Of Orgin: India জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
আটককৃত আসামিরা: ১। সুমন সাহা (২৬), পিতা-ব্রজেন্দ্র সাহা, মাতা-অর্চনা সাহা, সাং-দিঘীরপাড়া, থানা-আড়াই হাজার, জেলা-নারায়নগঞ্জ, ২। মনির কাজী (৩০), পিতা-শাহজাহান খান, মাতা-পারভীন আক্তার, সাং-নোওয়াপাড়া, থানা-আড়াই হাজার, জেলা-নারায়নগঞ্জ, ৩। মোঃ রুবেল (৩২), পিতা-মৃত মোঃ শুকুর আলী, মাতা-আমেনা খাতুন, সাং-দেবীপুড়া, থানা-আড়াই হাজার, জেলা-নারায়নগঞ্জ।
উক্ত ঘটনায় বিষয়ে শাহপরান (রহঃ) থানার মামলা নং-০২, তারিখ: ০২/০৩/২০২৬ খ্রিঃ, ধারা-25B(1)(b)/25D The Special Powers Act, 1974 রুজু হয়। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


