হবিগঞ্জে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে (১ মার্চ) মোহনপুর বাইপাস সড়কে দুই দল কিশোর গ্যাংয়ের
অস্রের মহড়া দেওয়ার সময় তাদের আটক করা হয়। এ সময় অন্যরা পালিয়ে যায়।
আটকরকৃতরা হলো, মাছুলিয়া এলাকার ছন্দু মিয়ার ছেলে মো. রাকিব মিয়া, অনন্তপুর এলাকার সেলিম মিয়ার ছেলে রহিম মিয়া এবং
উমেদ নগর এলাকার কাদির মিয়ার ছেলে নুরু আলম।
পুলিশ জানায়, রবিবার রাতে মোহনপুর বাইপাস সড়কে দুই দল কিশোর দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া করছিল। এ সময় স্থানীয়
লোকজন ৯৯৯ কল দেয়। পরে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে, ৩জনকে অস্রসহ আটক করে ।
অনুসন্ধানে জানা যায়, কিশোর গ্যাংয়ের এই সদস্যরা,ণবানিয়াচং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈকত হোসেন খান এর অনসুারী।
এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) দেলোয়ার হোসেন জানান, আটককৃত তিনজনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে, অস্র আইনে মামলা করে, তাদেরকে আদালতে পাঠানো হয়েছে ।
উল্লেখ্য, সম্প্রতি হবিগঞ্জশহরে কিশোর গ্যাং উৎপাত বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে । শহরের বিভিন্ন অলি গলি দিয়ে
কিশোর গ্যাং নিয়মিত অস্ত্রের মহড়া দিচ্ছে । ইতোমধ্যে বেশ কিছু ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ।


