বিশ্বম্ভরপুরে ৪৭ বোতল বিদেশি মদসহ উদ্ধার করেছে র‌্যাব ৯

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ বিশ্বম্ভরপুর থেকে ৪৭ বোতল বিদেশি মদসহ উদ্ধার করেছে র‌্যাব ৯।

গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে এ বিষয়টি জানিয়েছে র‌্যাবের গণমাধ্যম শাখা।

জানা যায়, সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিশ্বম্ভরপুর থানাধীন মথুরকান্দি বাজার এলাকায় একটি ব্রীজের নিচে থেকে প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৪৭ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে।

তবে এ সময় সংশ্লিষ্ট কাউকে আটক বা গ্রেপ্তার করতে সম্ভব হয়নি।
উদ্ধারকৃত আলামত সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে এ বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

প্রেস বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *