সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে বেশ আলোচনায় রয়েছেন-আমির হোসেন

সিলেটের সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে বেশ আলোচনায় রয়েছেন-মোঃ আমির হোসেন। ওয়ার্ড বাসি আসা করেন তিনি এবারে কাউন্সিলর প্রার্থী দাঁড়াবেন।

সন্ন সিলেট  সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাকে ঘিরে আগ্রহ ও আলোচনা ক্রমেই বাড়ছে।

মোঃ আমির হোসেন বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিলেট মহানগর শাখার সহ-সভাপতি ও  ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি । দীর্ঘদিন ধরে তিনি দলীয় রাজনীতি ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন,  আর এলাকাবাসীর সুখ-দুঃখে পাশে থেকে একজন পরিচিত মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

উল্লেখ্য, গত সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি কাউন্সিলর প্রার্থী হতে আগ্রহী ছিলেন,তবে বিষয়টি নিয়ে আলোচনায়ও ছিলেন। সে সময় দলীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্তের প্রতি তার এই অবস্থান রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক হিসেবে বিবেচিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ৯ নং ওয়ার্ডের উন্নয়ন, নাগরিক সেবা সহজীকরণ- জনবান্ধব কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্য নিয়ে তিনি এবারও সক্রিয় প্রস্তুতি নিচ্ছেন।

বিশেষ করে তরুণ সমাজ ও সাধারণ ভোটারদের মধ্যে তাকে ঘিরে আশাবাদ লক্ষ্য করা যাচ্ছে।

এবং এলাকাবাসীর অনেকেই মনে করছেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার কারণে তিনি নির্বাচিত হলে ৯ নং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *