বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল সিলেট সদর উপজেলা আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহবায়কআব্দুল মালেক মেম্বার এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মো. ইসলাম উদ্দিনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ও সিলেটের দায়িত্বপ্রাপ্ত নাজিম উদ্দীন নাজিম।
অনুষ্ঠানে মো. নুরুল হককে আহবায়ক ও জুলাই যুদ্ধা আলী আহমদকে সদস্য সচিব করে প্রধান অতিথি নাজিম উদ্দীন নাজিম উপজেলার ৬১ বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরব আমিরাত বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো. খসরুজ্জামান, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল খালিক ও জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সায়েস্তাউর রহমান সানি।
বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক মোস্তফা হোসেন রাজা, গোয়াইনঘাট উপজেলা আহবায়ক বদর উদ্দিন।
শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন নবগঠিত কমিটির আহবায়ক মো. নুরুল হক।
পরে নবগঠিত কমিটির সকলকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।


