নব নির্বাচিত মন্ত্রী আব্দুল মুক্তাদির ও আরিফুল চৌধুরীকে আমির হোসেনের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক: সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেন সিলেট–১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সিলেট–৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “নতুন দায়িত্বে তাঁরা জনগণের কল্যাণে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করবেন—এই প্রত্যাশা করি। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন বলে আমরা আশাবাদী।”

বিবৃতিতে তাঁরা প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং দুই মন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *