সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেন এবং সিলেট মহানগর বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক ও ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেল বক্স সিলেট–১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য-খন্দকার আব্দুল মুক্তাদির গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী এবং সিলেট–৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় উভয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক বিবৃতিতে বলেন, খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরী-দীর্ঘদিন ধরে জনকল্যাণমূলক কর্মকাণ্ড, উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁদের রাজনৈতিক প্রজ্ঞা, অভিজ্ঞতা ও নেতৃত্ব গুণের কারণেই আজ তাঁরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব লাভ করেছেন। নেতৃবৃন্দ আরও বলেন, এই দুই মন্ত্রীর দক্ষ নেতৃত্বে দেশের বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট খাতের পাশাপাশি শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ খাতে ইতিবাচক পরিবর্তন আসবে। দেশের নিরাপত্তা ও সামগ্রিক উন্নয়নে তাঁদের ভূমিকা আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বিবৃতিতে তাঁরা বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান’সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং তাঁরা উভয়ের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করেন। বিজ্ঞপ্তি


