দৌলতপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের টিম লিডার সোহেল মিয়ার সভাপতিত্বে এবং টিম লিডার নাজমুল ইসলাম খানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত ব্যক্তিত্ব মইন উদ্দীন মিসবাহ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য আশিক মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আশিকুর রহমান রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইদ আহমদ ও আব্দুল হানান, বিএনপি নেতা আমির আলী, ইতালি প্রবাসী দেলোয়ার হোসেন, বিশিষ্ট ব্যক্তিবর্গ আবুল খয়ের।
প্রধান অতিথির বক্তব্যে মইন উদ্দীন মিসবাহ বলেন, “দীর্ঘ এক যুগ পর নাড়ির টানে দেশে ফিরে আপনাদের এই ভালোবাসা দেখে আমি অভিভূত। প্রবাসে থাকলেও আমাদের মন সব সময় দেশের মানুষের জন্য কাঁদে। গণতন্ত্র পুনরুদ্ধার ও এলাকার উন্নয়নে আমরা প্রবাসীরা সব সময় আপনাদের পাশে আছি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা বিলাল মিয়া, আমীর আলী, ফরহাদ আহমদ শাওন, আমিন হোসেন, কামরান আহমদ, এনামুল, তারেক আহমদ ও নিজাম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান শেষে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ মইন উদ্দীন মিসবাহর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।


