সিলেটের নির্বাচিত এমপিদের সাবেক এমপি শফি এ চৌধুরীর অভিনন্দন

সিলেট-৩ আসনের সাবেক এমপি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য আলহাজ্ব শফি আহমেদ চৌধুরী এক বিবৃতিতে সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সিলেটের সংসদ সদস্য দের অভিনন্দন জানিয়েছেন।

সোমবার এক বিবৃতিতে তিনি সিলেট-১ এ খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট-২ এ তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ এ এম এ মালিক, সিলেট-৪ এ আরিফুল হক চৌধুরী এবং সিলেট-৬ এ এমরান আহমদ চৌধুরী কে অভিনন্দন জানিয়ে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নে তারা কাজ করবেন।

বিবৃতিতে শফি চৌধুরী আরো বলেন, দল এবং দেশের প্রয়োজনে তাঁর সহযোগিতা সব সময় অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *