সিলেটের নবনির্বাচিত ৬ সংসদ সদস্যকে বিএমজেএ’র অভিনন্দন

নবনির্বাচিত সংসদ সদস্য সিলেট-১ খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট-২ তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ এম এ মালিক, সিলেট-৪ আরিফুল হক চৌধুরী ও সিলেট-৬ এডভোকেট এমরান আহমদ চৌধুরীকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটি। শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ নবনির্বাচিত জনপ্রতিনিধিদের এই অভিনন্দন জানান।

বিবৃতিতে এসোসিয়েশনের সভাপতি মোহিদ হোসেন ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম বলেন, জনগণ বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করে আগামীর যোগ্য নেতৃত্ব নির্বাচন করেছেন। আমরা আশা করি, নবনির্বাচিত সংসদ সদস্যরা সিলেটের মাটি ও মানুষের কল্যাণে এবং আধুনিক সিলেট গড়তে কার্যকর ভূমিকা রাখবেন। বিশেষ করে ডিজিটাল ও মাল্টিমিডিয়া সাংবাদিকতার প্রসারে এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় তারা অগ্রণী ভূমিকা পালন করবেন।
বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য কার্যকরী সদস্যবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নির্বাচিত সংসদ সদস্যরা দল-মত নির্বিশেষে সিলেটের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং সমৃদ্ধ সিলেট বিনির্মাণে সারথী হবেন।-বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *