উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র গুলো শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  দিরাই উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে। সকাল থেকেই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। দুপুর পর্যন্ত কয়েকটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে উল্লেখযোগ্য সংখ্যক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

 

চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৩৭৭ জন। দুপুর ১টা পর্যন্ত প্রায় ৯৫০ জনের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
দিরাই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৭৭৫ জন। দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত প্রায় ১ হাজার ২০০ জনের বেশি ভোটার ভোট দিয়েছেন।

দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৬৮৮ জন। দুপুর ২টা পর্যন্ত প্রায় ১ হাজার ৬০০ জনের বেশি ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন।

 

এছাড়া দিরাই উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৯১৭ জন। বেলা ২টা ২০ মিনিট পর্যন্ত প্রায় ১ হাজার ৪০০ জনের বেশি ভোটার ভোট দিয়েছেন।

কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলমান রয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *