সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক টিটন মল্লিক বহিষ্কার

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সু-স্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত নেতারা হলেন, লালমনিরহাট জেলাধীন কালীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক জি.এম তানভীর সাবু এবং সিলেট জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক টিটন মল্লিক।
তাঁদের দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলের নেতাকর্মীদের তাঁদের সাথে কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান আজ এ সিদ্ধান্ত অনুমোদন করেন। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *