তারেক রহমানের আগমনে জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা ও মহানগরের প্রচার মিছিল

বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পুণ্যভূমি সিলেটে আগমনকে কেন্দ্র করে সিলেটে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এই আগমনকে স্বাগত জানিয়ে মঙ্গলবার (২০ জানুয়ারি) নগরীতে প্রচার মিছিল বের করে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (মুফতি মোহাম্মদ ওয়াক্কাস রহ.) ১২ দলীয় জোটের অংশ সিলেট জেলা ও মহানগর।

মঙ্গলবার দুপুরে সিলেট কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট মহানগরের সভাপতি হাফিজ মাওলানা শায়খ খলিলুর রহমানের সভাপতিত্বে ও মহানগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা মাওলানা তোফায়েল আহমদ উসমানীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় সদস্য ও সিলেট জেলা জমিয়তের সাধারণ সম্পাদক শায়খুল হাদীস মাওলানা নুরুল হক বিশ্বনাথী।

উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা জাহিদুল ইসলাম লংপুরী, সহ-সভাপতি মাওলানা শায়েখ শরিফ খাঁ, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মুফতি আব্দুল করিম হক্কানী, মহানগরের যুগ্ম সম্পাদক মাওলানা ওয়ারিছ উদ্দিন, জেলার সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মকবুল হোসেন, যুব বিষয়ক সম্পাদক মাওলানা আনোয়ার কবির, শাহপরাণ থানা জমিয়তের সদস্য সচিব মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা আব্দুল্লাহ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সিলেটের মাটি ও মানুষের সাথে শহীদ জিয়ার পরিবারের সম্পর্ক অত্যন্ত গভীর। বৃহস্পতিবারে জননেতা তারেক রহমানের এই আগমণ কেবল একটি সাধারণ সফর নয়, বরং এটি দেশের গণতন্ত্র, স্বাধীনতার সার্বভৌমত্ব পুনরুদ্ধারের লড়াইয়ে এক নতুন জোয়ার সৃষ্টি করেছে। সিলেটের রাজপথ আজ প্রমাণ দিয়েছে যে, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের সাধারণ মানুষ এবং তৃণমূলের নেতাকর্মীরা তাদের নেতার আহ্বানে ঐক্যবদ্ধ। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *