আরাফাত রহমান কোকো স্মরণে নাইট ফুটবল টুর্নামেন্টের চতুর্থ দিনের খেলা অনুষ্ঠিত

সিলেটে বর্ণাঢ্য আয়োজনে চলমান আরাফাত রহমান কোকো স্মরণে নাইট ফুটবল টুর্নামেন্টের  প্রথম রাউন্ডের চতুর্থ দিনের খেলা সোমবার (১৯ ফেব্রুয়ারি) রায়নগরস্থ মিতালী পয়েন্টে ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই দিনে মোট ৫টি ম্যাচ অনুষ্ঠিত হয়, যা দর্শকদের দারুণভাবে উজ্জীবিত করেছে।

চতুর্থ দিনের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ ওয়াসিম বিগ্রেড কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও আবুল হারিছ চৌধুরী ফাউন্ডেশনের কাতার শাখার সভাপতি হাসান আহমদ।

উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি জুয়েল আহমদ জুবেদ, মাইনুল ইসলাম, ডি এইচ খান মিশু, মালেক বক্স, জাহেদ আহমদ, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক জামিনুল ইসলাম জামি।

খেলা চলাকালীন উপস্থিত হয়ে খেলোয়াড়দের উৎসাহিত করেন এবং টুর্নামেন্টের সার্বিক সাফল্য কামনা করেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর স্মৃতি রক্ষার্থে এই আয়োজন তৃণমূল পর্যায়ে ক্রীড়া চর্চাকে আরও বেগবান করবে।

টুর্নামেন্টের প্রথম রাউন্ডের এই চতুর্থ দিনে ৫টি ভিন্ন ভিন্ন দল অংশ নেয়। প্রতিটি ম্যাচেই ছিল টানটান উত্তেজনা। মাঠের শৃঙ্খলা এবং উৎসবমুখর পরিবেশে খেলা সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলো নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *