নির্বাচনের জন্য এখনও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি আলহাজ্ব মাওলানা এমরান আলম

বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার কার্যনির্বাহী পরিষদের মাসিক বৈঠক রোববার (১১ জানুয়ারী) বাদ মাগরিব লালদিঘীরপারস্থ কার্যালয়ে শাখা সভাপতি আলহাজ্ব মাওলানা এমরান আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফারের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সহ-সভাপতি প্রিন্সিপাল পীর মাওলানা আব্দুল জব্বার, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা সানাউল্লাহ, মাওলানা কমর উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক হাফিজ কয়েছ আহমদ, হাফিজ মাওলানা ফয়েজ আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা রিয়াজ উদ্দিন আল মামুন, প্রশিক্ষণ সম্পাদক মুফতি আব্দুস সালাম, সহ-বায়তুল মাল সম্পাদক মাওলানা ফয়জুন নুর, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা শামসুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক ক্বারী মাওলানা আবুল হোসাইন, মাওলানা জহুরুল হক, মুহাম্মদ সিকন্দর আলী, মুহাম্মদ শাব্বির আহমদ, হাফিজ মাওলানা আহমদুল হক ফয়েজী, মাওলানা আব্দুল মন্নান আজাদ চৌধুরী প্রমুখ।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, দেশে এখনো জাতীয় নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। তিনি বলেন, নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড জরুরি। লেভেল প্লেয়িং ফিল্ড একটি বহুমাত্রিক বিষয়। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মনোভাব, ঝোঁক ও প্রবণতা নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ডে প্রভাব বিস্তার করে। সার্বিক পরিস্থিতি বিশ্লেষণে সুষ্ঠু নির্বাচন করার মতো কাঙ্ক্ষিত মানের লেভেল প্লেয়িং ফিল্ড বিদ্যমান নাই। তাই অবিলম্বে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরী করতে হবে।

বৈঠকে বিগত মাসের কার্যক্রমের রিপোর্ট পেশ পর্যালোচনা ও আগামী পরিকল্পনা গ্রহণ করা হয়।
পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *