দেশ নায়ক তারেক রহমান বিএনপি’র চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন আরিফুল হক চৌধুরী

শহীদ জিয়া ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় দেশনায়ক তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, প্রয়াত চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী। তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ও দেশ-বিদেশে অবস্থানরত সমর্থকরা আজ উচ্ছসিত, উৎফুল্ল, আনন্দিত। তাঁর যুগোপযোগী নেতৃত্বে বিএনপি আরো গতিশীল-সুসংগঠিত হবে।
আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরী তারেক রহমানের নেতৃত্বে আপামর মানুষ যে নিরাপদ বাংলাদেশের স্বপ্ন দেখছেন, সেই আশা-প্রত্যাশার বাস্তবায়ন পূরণ করতে তিনি অগ্রনী ভূমিকা পালন করবেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *