“মরণের পারে”

মন্দির মসজিদ হিন্দু মুসলমান ——
গীতা ভাগবৎ বাইবেল কোরাণ——,
এসব তো কৃষ্ণ খোদা যীশু
আদি মনীষীদের দান।
অধ্যয়নশালায় —
অনবরত ধর্মজ্ঞান
সবাই তো
অর্জন করতে নারে সমজ্ঞান।

আজ শুধু,
রাম রহিমের জয়গান,
রাজনৈতিক ধর্মান্ধতার
সুরের তান।
দিকে দিকে ধ্বনিত
সেই বিষাক্ত সাম্প্রদায়িকতার
সুরের কলতান।

ধান্দাবাজি আর তোলাবাজি
ভাওতাবাজির মতো দেশপ্রেম
মানেই——
হাওরের গরু,
মামা শ্বশুরের দান,
ব্রাহ্মণগণ করেন,
কল্যাণ কল্যাণ।

জাতপাতের করি বিসর্জন,
আজি জেগে ওঠো
হে মানবগণ,
সময় অনেক পাবে
থাকতে জীবন।
সম্প্রীতির বার্তা ছড়াতে
হও আগুয়ান,
তবেই—-যত্রতত্র অসম্মানে
না হইবে মরণ।

(গৌরীশ দাস
কাছাড়,আসাম -ভারত)

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *