অত্যাবশ্যক ওষুধের তালিকা প্রকাশ, যোগ হলো ১৩৬

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান বলেছেন, অত্যাবশ্যক ওষুধের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে নতুনমাত্রায় যোগ হয়েছে ১৩৬টি ওষুধ।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

ডা. সায়েদুর রহমান বলেন, নতুন তালিকাভুক্ত ওষুধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ হবে এবং এ সরকারের সময়েই এটির বাস্তবায়ন হবে।

তিনি আরও বলেন, ক্যানসার চিকিৎসার ওষুধ এ তালিকাতে নেই। তবে হাইপারটেনশন, ডায়াবেটিসসহ বাকীগুলো রয়েছে। দেশে ওষুধের ওপর মূল্য নির্ধারণ না করায় হাতের নাগালের বাইরে চলে যাচ্ছিল।

এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এসেনশিয়াল ড্রাগের সংখ্যা বাড়ানো হয়েছে যার গাইডলাইন ইতোমধ্যেই কেবিনেট অনুমোদিত বলেও জানান তিনি।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *