অবৈধ ভারতীয় মালামালসহ ০২জনকে গ্রেফতার করে পুলিশ 

সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশ অভিযান চালিয়ে  ৪৮,৩৭৫/-(আটচল্লিশ হাজার তিনশত পচাঁত্তর) টাকার অবৈধ ভারতীয় মালামালসহ ০২ (দুই) জন আসামীকে গ্রেফতার করেন।

গত  রবিবার ০৪/০১/২০২৬খ্রিঃ রাত আনুমানিক ২০.১০ ঘটিকায় এসআই (নিঃ) সাইফুল আবেদীন চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দক্ষিণ সুরমা থানাধীন চন্ডীপুলস্থ ফুলকলি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে অবৈধ ভারতীয় পণ্যসহ আসামী ১। মোছা: লিপি খাতুন(৪০), পিতা-মৃত কাদের মোল্লা, স্বামী-আব্দুল সাত্তার@মান্নান, সাং-ভবের বের,(বাজারের পুকুর পাড়ের মসজিদের পাশের বাড়ি), থানা-বেনাপোল, জেলা-যশোর, ২। হাসিনা খাতুন(২৪), পিতা-আব্দুর রহিম, স্বামী-রুবেল হাওলাদার, সাং-রায়নগর(প্রাইমারি স্কুলের পাশে), থানা-কোতয়ালী, জেলা-যশোর, এপি-ভবের বেড় (সোহেলের বাড়ির ভাড়াটিয়া), থানা-বেনাপোল, জেলা-যশোরদ্বয়কে আটক করেন।

আটককৃত মালামাল: ২১০ (দুইশত দশ) পিস Kitkat চকলেট, ১২০ (একশত বিশ) পিস POND’S SKIN INSTITUTE BRIGHT BEAUTY FACEWASH, ৯৫ (পচাঁনব্বই) পিস Clop-G Cream, যার সর্বমোট আনুমানিক মুল্য ৪৮,৩৭৫/-(আটচল্লিশ হাজার তিনশত পচাঁত্তর) টাকা জব্দ করা হয়। উক্ত ঘটনায় দক্ষিণ সুরমা থানার মামলা নং-০৪, তাং-০৪/০১/২০২৬ খ্রিঃ, ধারা- The Special Powers Act, 1974 এর 25B(1)(b)/25D রুজু হয়। আসামীদ্বয়‘কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *