সিলেট-১ আসনে সিপিবি প্রার্থী এড. আনোয়ার হোসেন সুমন’র মনোনয়ন পত্র জমা

মহান মুক্তিযুদ্ধের মর্মবাণী সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট দুঃশাসনের পুনরাবৃত্তি ও উগ্র সাম্প্রদায়িক ডানপন্থী গোষ্ঠির আস্ফালনের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে। সিলেট -১ আসনে জেলা কমিটির সংগ্রামী নেতা, মেহনতি মানুষের বলিষ্ঠ কন্ঠস্বর কমরেড  আনোয়ার হোসেন সুমন সিলেট-১ আসনে প্রার্থী হিসেবে পার্টি মনোনয়ন জমা দিয়েছেন । সকাল থেকেই নেতা কর্মীরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জড় হতে থাকেন।

বিভিন্ন আনুষ্ঠিকতা শেষে সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ৩ টায় নেতা কর্মীদের সাথে নিয়ে এডভোকেট আনোয়ার হোসেন সুমন জেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তরে মনোনয়নপত্র জমা দানের জন্য যান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিপিবি সিলেট জেলার সাবেক সভাপতি, বিশিষ্ট আইনজীবী বেদানন্দ ভট্টাচার্য্য, সিপিবি সিলেট জেলা কমিটির সভাপতি কমরেড সৈয়দ ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক কমরেড খায়রুল হাছান, চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সংগ্রামী সভাপতি সবুজ তাতী, উদীচী সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিন্টু, সহ সভাপতি রতন দেব, সহ সভাপতি  ডাঃ অভিজিৎ দেব জয়, সম্পাদক সন্দীপ দেব, আতিক রিয়াদ, রিক্স ভ্যান ইজিবাইক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সংগ্রামী সহ সভাপতি আনিছ খান, অন্যতম নেতা তাজুল ইসলাম, শামীম আহমদ খান, ইব্রাহিম খলিল, সবুজ আহমদ, ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি মাসরুর জলীল, সাধারণ সম্পাদক শাহীন ফকির, খেলাঘর সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক তপন চৌধুরী প্রমুখ।
মনোনয়নপত্র জমা শেষে সিলেট১ আসনের প্রার্থী আনোয়ার হোসেন সুমন নেতা কর্মী ও উপস্থিত সুধীজনদের সাথে শুভেচ্ছা বিনিময় করে বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে এই প্রথম সিলেট -১ আসনে আমাদের পার্টি নির্বাচনে অংশগ্রহণ করছে। তাই এ নির্বাচনকে স্থানীয়ভাবে একটি চ্যালেঞ্জ হিসেবে আমাদেরকে মূল্যায়ন করতে হবে। মুক্তিযুদ্ধের মূল্যবোধর মূল কথা স্যাম্যের সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে কাস্তে মার্কায় একজোট হওয়ার  আহ্বান জানান। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *