সিলেটে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে স্বেচ্ছাসেবী সংস্থা ‘জীবন ফাউন্ডেশন’। গেল ২০ দিন থেকে সিলেটের বিভিন্ন জায়গায় এই কার্যক্রম চলে আসছে। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে নগরের মেন্দিবাগ এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়।
‘জীবন ফাউন্ডেশন’ এর উদ্যোগে ১৫ জন শীতার্তদের প্রত্যেককে একটি করে কম্বল ও একটি করে জ্যাকেট দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি জুনেদ আহমদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী রোটারিয়ান মো. আমিনুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, জীবন ফাউন্ডেশন গেল ২০ দিন থেকে কখনো মানুষের ঘরে ঘরে কখনো রিকশা চালক, কম আয়ের মানুষ কিংবা ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছে। আগামী ১৫ দিন পর্যন্ত সিলেটে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
কমেন্ট


