সাংবাদিক আনিস রহমানের মায়ের মৃত্যুতে গভীর শোক, সহমর্মিতা প্রকাশ করেছেন জননেতা আরিফুল হক চৌধুরী

সিলেট প্রেসক্লাব’র কোষাধ্যক্ষ ও এনটিভির স্টাফ ক্যামেরাপার্সন আনিস রহমান এর মমতাময়ী মায়ের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী।

এক শোক বার্তায় তিনি বলেন,  ” মায়ের আদর, স্নেহ, ভালোবাসা ভূলে থাকা যায় না। মা হচ্ছেন প্রত্যেক সন্তানের নিরাপদ আশ্রয়স্থল। মায়েরা সন্তানদের লালনপালন করতে গিয়ে অনেক কষ্টসহ্য করেন যার তুলনা জীবনের সবকিছু দিয়ে পূরণ হবার নয়। মায়েরা আমাদের মাঝে না থাকলেও তাঁর ভালোবাসা ও স্মৃতি চিরকাল আমাদের হৃদয়ে থাকবে। তিনি শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা, গভীর সমবেদনা, পরিবারের সবাইকে ধৈর্যধারণ ও
মরহুমার আত্মার শান্তি কামনা করেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *