মোল্লাপাড়ায় চ্যাম্পিয়ন লীগ মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সিলেট নগরীর ১০নং ওয়ার্ডের মোল্লাপাড়ায় চ্যাম্পিয়ন লীগ মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে নগরীর বৃহত্তর বেতবাজার খেয়াঘাটের সামনের মাঠে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঘাসিটুলা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক, সবুজ সেনা যুব সংঘের সাধারণ সম্পাদক ও সিসিকের ১০নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী সমাজসেবক এডভোকেট ছাইদুর রহমান জীবেব।

হিয়াবরণ মোল্লাপাড়া এলাকার পঞ্চায়েত কমিটির সভাপতি নুরুল ইসলাম এর সভাপতিত্বে ও সবুজ সেনা যুব সংঘের সাবেক সভাপতি মঈন উদ্দিন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঘাসিটুলা পঞ্চায়েত কমিটির সহ সভাপতি, সাবেক মেম্বার মোঃ মোস্তফা কামাল, সিসিকের ১০, ১১ ও ১২নং ওয়ার্ডের সাবেক মহিলা কাউন্সিলর রুহেনা খানম মুক্তা, হিয়াররণ মোল্লাপাড়া পঞ্চায়েত কমিটির সেক্রেটারী মো. সেলিম মিয়া, সিটি সুপার মার্কেটের সেক্রেটারী আতাউর রহমান রজব, তরুণ সমাজকর্মী মো. কুটিল আহমদ, এডভোকেট মইনুল ইসলাম, ১০নং ওয়ার্ডের ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি হুমায়ুন কবির বদরুল, সাধারণ সম্পাদক ফখরুল হাসান ইমন, হিয়াবরণ মোল্লাপাড়া যুব সংঘের সভাপতি মোঃ নিজাম উদ্দিন, হিয়াবরণ মোল্লাপাড়া জামে মসজিদের সহ মোত্তায়াল্লী সৈয়দ শাহ আলম, সেক্রেটারি মো. সোহেল আহমদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. কাওছার আহমদ। শুভেচ্ছা বক্তব্যে রাখেন সাংবাদিক মো. আলমগীর আলম।

উপস্থিত ছিলেন ঘাসিটুলা বয়েজ ক্লাবের সভাপতি মো. আফসর আহমদ, হাফিজ মো. জাবেদ আহমদ, জহির আহমদ রানা, জুনেদ আহমদ, খালেদ আহমদ, শওকত আহমদ, ফাহিম আহমদ সজিব, হাসান, রাহিম, নাঈম, ইফতি, মারুফ, জাবের, তানিম, ফাহিম, জাকুয়ান, তাওহীদ, হাবিব মিয়া প্রমুখ।
ফাইনাল খেলায় আরাফ স্পোর্টিং ক্লাব মোল্লাপাড়াকে পরাজিত করে ঘাসিটুলা বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মো. ফয়েজ আহমেদ, সহকারি রেফারি জালাল, সাদিক, শহিদ, তাওহিদ। অনুষ্ঠানে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজকে অন্যায় ও অপরাধ মূলক কর্মকান্ড থেকে বিরত রাখতে ও ক্রীড়া মুদিদের বিনোদন দেওয়ার লক্ষ্যে খেলাধুলার আয়োজনের বিকল্প নেই। খেলাধুলা যুবসমাজকে যেমন মাদক থেকে দূরে রাখে, তেমনী শরীর ও মনকে ভালো রাখে। বক্তারা সুস্থ সমাজ গঠনে খেলাধুলাভিত্তিক কার্যক্রম বাড়ানো সময়ের দাবি জানিয়ে বলেন, যুবসমাজকে শারীরিকভাবে সুস্থ ও মানসিকভাবে দৃঢ় করে গড়ে তুলতে পাড়া-মহল্লায় ধরনের টুর্নামেন্ট আয়োজনের আহবান জানান। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *