বিশ্বাস-আস্থায় সমকাল অনন্য জায়গা তৈরি করে নিয়েছে

বিশ্বাস-আস্থায় সমকাল অনন্য জায়গা তৈরি করেছে। মানুষের সমস্যা, সমাজের নানা অসঙ্গতি অনিয়ম অবিচার তুলে ধরছে। বিশেষ করে সমকাল সকল অন্যায়, অনিয়ম, নিগ্রহ, শোষণ-বঞ্চনা ও অধিকার হরণের বিরুদ্ধে সকল চোখ রাঙানোকে তোয়াক্কা না করে নির্ভীক ও নিরলসভাবে কাজ করছে এটি খুবই প্রশসংসার দাবিদার। লেখনীর বাইরে থেকেও সমকাল সামাজিক যে কাজগুলো করছে সেটিও সমাজে বন্ধ থাকা চোখ খুলে দিয়েছে। শনিবার সকালে নগরীর পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে মহান বিজয় দিবস উপলক্ষে সমকাল সুহৃদ সমাবেশ আয়োজিত কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন মুহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মুহিবুর রহমান।
সমকাল সুহৃদ সমাবেশ সভাপতি মো. তামিম রহমান চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, সমকাল সিলেট ব্যুরোর স্টাফ রিপোর্টার ফয়সল আহমদ বাবলু।
এ সময় বক্তারা আরও বলেন, সমকাল শুধু লেখনীর মাধ্যমে সমাজের দায়িত্ব পালন করছে না। সমাজের নানা অসঙ্গতির বিরুদ্ধে লড়াই করছে। বিশেষ করে স্কুল ও কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী করে তুলতে বিতর্ক প্রতিযোগিতা, গণিত অলিম্পিয়াড, বিজ্ঞান অলিম্পিয়াড সহ শিক্ষনীয় নানা বিষয় নিয়ে কাজ করছে। বক্তারা সমকালের সমাজের কল্যাণে কাজগুলে ধওে রাখার আহবান জানান।
সমকাল সুহৃদ সাধারণ সম্পাদক এহসান মাজিদ ছাদির পরিচালনায় উপস্থিত ছিলেন, সমকাল সিলেট ব্যুরোর স্টাফ ফটো সাংবাদিক ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন চৌধুরী, সদস্য সানজিদা পাঠান, তোফা ইসলাম, জাকারিয়া আহমদ।
পরে কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে প্রসংসাপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন-কিংশুক দাস, জান্নাতুল, ফারজানা ইয়াসমিন আনিছা, নাতুল ফেরদৌস সালমা, সায়েম আহমেদ রেজা, নুরা রহমান চৌধুরী প্রমুখ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *