ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর শাখা। সংগঠনের সভাপতি মাওলানা আসআদ উদ্দিন, সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার সহ মহানগরীর অন্যান্য নেতৃবৃন্দ এই জঘন্য হামলার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এক বিবৃতিতে মহানগর যুব জমিয়ত নেতৃবৃন্দ বলেন, “ওসমান হাদীর উপর এই কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা অত্যন্ত নিন্দনীয় এবং বাকস্বাধীনতার উপর নগ্ন হস্তক্ষেপ। আমরা মনে করি, এই হামলা একটি পূর্বপরিকল্পিত চক্রান্তের অংশ, যা সমাজে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে করা হয়েছে।”
নেতৃবৃন্দ আরও বলেন, “আমরা এই জঘন্য কাজের সাথে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। একই সাথে, আক্রান্ত নেতার সুস্থতা কামনা করছি এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার ও আইন প্রয়োগকারী সংস্থার কার্যকর পদক্ষেপ আশা করছি।” নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করে এই হামলার প্রতিবাদে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
১২ ডিসেম্বর গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে আরো নিন্দা ও প্রতিবাদ জানান সিলেট মহানগর যুব জমিয়তের সিনিয়র সহ সভাপতি এম বেলাল আহমদ চৌধুরী, সহ সভাপতি মাওলানা আফজাল হোসাইন খান, মাওলানা আবু সুফিয়ান, মাওলানা ফয়জুল হাসান খান, মাওলানা মুজাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফরহাদ কোরাইশী, সহ সাধারণ সম্পাদক মাওলানা আফতাব উদ্দীন খান, মাওলানা হায়দার আলী, মুফতী আশরাফ হোসাইন ফআদী, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা সায়েম আহমদ, সাংগঠনিক সম্পাদক মুফতী সিরাজুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক এম বশির আলী, খলিলুল্লাহ মাহবুব, অর্থ সম্পাদক এম ফয়সাল আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা তোফায়েল আহমদ কামরান।
এছাড়াও মহানগরীর আওতাধীন থানা নেতৃবৃন্দ এই প্রতিবাদে শামিল কোতোয়ালি থানা সভাপতি ও মহানগরীর সহ সভাপতি হাফিজ মাওলানা শাহিদ হাতিমী, সাধারণ সম্পাদক মুফতী নোমান সালেহ, সাংগঠনিক এম ইমাম উদ্দীন, শাহপরান থানা সভাপতি মাওলানা এনামুল হক, সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম ইমরান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ দিলদার হোসাইন, প্রচার সম্পাদক মাওলানা আব্দুল কাদির, জালালাবাদ থানা সভাপতি মাওলানা আব্দুল হাসিব খান, সাধারণ সম্পাদক হাফিজ জুবায়ের আহমদ, এখলাসুর রহমান সফরাজ, সৈয়দ ইয়াকুব আহমদ, বিমানবন্দর থানা সভাপতি মাওলানা রেজওয়ান আহমদ চৌধুরী, সহ সভাপতি মুফতী মারুফ হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খলিলুর রহমান মাসুম, দক্ষিণ সুরমা থানা সভাপতি মাওলানা রহুল আমীন মারজান, সাধারণ সম্পাদক মাওলানা কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুল করিম, মোগলাবাজার থানা আহবায়ক মাওলানা আব্দুল কাদির, সদস্য সচিব হাফিজ সাইফুল্লাহ প্রমুখ।


