কানাইঘাট আইনজীবী ফোরাম, সাধারণ সভা ও কাউন্সিল সম্পন্ন

সিলেটস্থ কানাইঘাট আইনজীবী ফোরাম, সিলেটের সাধারণ সভা ও কাউন্সিল সম্পন্ন হয়েছে।

১০ ডিসেম্বর, বুধবার রাতে, সিলেট নগরীর অভিজাত এক হোটেলের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
কানাইঘাট আইনজীবী ফোরামের কাউন্সিল ও সাধারণ সভায়, উপস্থিত সকল আইনজীবীগণের ঐক্যমতের ভিত্তিতে আগামী দুই বছর (২০২৬ ও ২০২৭) সালের জন্য নতুন কমিটির সভাপতি হিসেবে এডভোকেট এখলাসুর রহমান, সাধারণ সম্পাদক- এডভোকেট আব্দুস সাত্তার, অর্থ সম্পাদক এডভোকেট মাহবুব হুসাইন ও সাংগঠনিক সম্পাদক হিসেবে এম এ হাফিজ এডভোকেট কে নির্বাচিত করা হয়। নতুন নির্বাচিত কমিটির সদস্য, সাবেক কমিটি ও সিনিয়র আইনজীবীগণের সাথে পরামর্শক্রমে পরবর্তীতে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *