বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) রাতে সিলেটের মদিনা মার্কেটস্থ বাইতুল কুরআন আমনিয়া ইন্টাঃ মাদ্রাসায় সিলেট মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ওসমান গনির উদ্যোগে এতিম শিশুদের নিয়ে দেশনেত্রীর আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।
বিশেষ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, যুবদল নেতা শেফুল আহমেদ, যুবদল নেতা আলী রাজা, মহানগর যুবদলের সহ সাংগঠনিক শাহিন আহমেদ, আজিজ আহমেদ, রুবেল আহমেদ, জুনেদ আহমেদ, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি কামরান উদ্দিন অপু, যুবদল নেতা ইমন, ছাত্রদল নেতা আলী নেওয়াজ, মাসুম, সুহাগ, রিয়াদ, অভি, শাহরিয়ার প্রমুখ। দোয়া মাহফিলে সিলেট মহানগর যুবদলের নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় নেতৃবৃন্দ বলেন, এতিম শিশুদের নিষ্পাপ দোয়াই আল্লাহর দরবারে দ্রুত কবুল হয়। তাদের এই দোয়ার মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরে আসবেন বলে তারা আশা প্রকাশ করেন। বিজ্ঞপ্তি
খালেদা জিয়ার সুস্থতা কামনায় এতিমদের নিয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
কমেন্ট
