ছাতক ( সুনামগঞ্জ) প্রতিনিধি: সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছাতক উপজেলার যুগ্ম আহবায়ক জুয়েল আহমেদ জিলুর বাড়িতে, পুলিশ তদন্ত অভিযান চালিয়েছে।
(১৪ নভেম্বর ২০২৫) শুক্রবার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর একটি বিশেষ দল তার বাড়িতে উপস্তিত হয়ে, প্রায় ঘণ্টাব্যাপী এ অভিযান চালায়। ছাতক থানার সহযোগিতায় অভিযান পরিচালনা করন সুনামগঞ্জ জেলা পুলিশের বিশেষ একটি দল। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গত ১০ ফেব্রুয়ারির ২০২৫ইং তারিখে দায়েরকৃত মামলা নম্বর ১৫, বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ধারা ১৫(৩)ডি আওতায়, সুনামগঞ্জ জেলা পুলিশের একটি বিশেষ দল রাত ৩টার দিকে, সরকার কর্তৃক ঘোষিত নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জুয়েল আহমেদ জিলুর বাড়িতে অভিযান চালায়। তবে অভিযানের সময় জুয়েলকে আটক করা যায়নি, সে পলাতক আছে এবং অবৈধ কোন কিছুই পাওয়া যায়নি।
পুলিশ আরোও জানায়, উক্ত মামলার.তদন্ত ও গুরুত্বপুর্ণ তথ্য সংগ্রহের জন্য এ অভিযান পরিচালিত হয়েছে। এ ঘটনায় ইতিমধ্যেই একজনকে আটক করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
অতিরিক্ত পুলিশের উপস্থিতিতে এলাকাবাসীর মধ্যে ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। জুয়েল আহমেদ জিলু দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত এবং নিষিদ্ধ ছাত্রলীগের শীর্ষস্তানীয় নেতা হিসেবে পরিচিত ছিলেন।


