ঢাকা রাজধানী বাড্ডায় যুবককে গুলি করে হত্যা

সিলেট  নিউজ টাইমস্ ডেস্ক :ঢাকা রাজধানীর বাড্ডার কমিশনার গলিতে গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির নাম মামুন শিকদার (৩৯)।

বুধবার (১২ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। দুপুরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

নিহত মামুনের বাড়ি পটুয়াখালীর দুমকি থানার আলগি গ্রামে।

সত্যতা নিশ্চিত করেছেন বাড্ডা থানার এসআই মো. হাসানুর রহমান। তিনি জানান, কে বা কারা মামুন শিকদার নামের ওই ব্যক্তিকে গুলি করেন। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

এসআই বলেন, নিহত মামুন শ্রমজীবী ছিলেন। ইতোমধ্যে এ ঘটনার সঙ্গে  জড়িতদের ধরার জন্য আমাদের বিভিন্ন টিম কাজ করছে। মামুন যে বাসায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন তিনি সে বাসায় থাকতেন না। ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, মধ্য বাড্ডার কমিশনার গলির একটি মেসের নিচতলায় এ ঘটনা ঘটে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *