পূব আকাশে উদিত সূর্য,
সিঁদুর পরা টিপের মতো,
শোভা পায় ঘাসের উপর
সোনালী রং শিশির বিন্দু।
মাঝ আকাশে পৌঁছে গিয়ে,
জ্বালিয়ে দিতে-পুড়িয়ে দিতে
নেইকো দ্বিধা, নেইকো দ্বন্দ্ব
মানবকুলে অহর্নিশি।
দুপুর পরে অপরাহ্নে
শান্ত রূপে সূর্যি মামা
মিঠি মিঠি আলো রাশির
পরশ দিয়ে যায়।
সন্ধ্যাবেলায় চড়ুই পাখি
কিচিরমিচির রবে,
ক্লান্ত হয়ে —-
ফিরে যায় শান্তি নীড়ে,
পরদিনের সূর্যদয়ের আশায়।
(গৌরীশ দাস
কাছাড়,আসাম -ভারত)
কমেন্ট


