ভারতীয় চোরাচালান পাতার বিড়িসহ   ০২ জন চোরাকারবারীকে গ্রেফতার করেছে পুলিশ

সিলেট  জালালাবাদ থানা পুলিশের অভিযানে ৩,৩৬,০০০/- (তিন লক্ষ ছত্রিশ হাজার) টাকার ভারতীয় চোরাচালান পাতার বিড়ি উদ্ধার ও একটি রেজিঃবিহীন সিএনজিসহ ০২(দুই) জন চোরাকারবারী গ্রেফতার করেছে পুলিশ। 

গতকাল ২১/১০/২০২৫-খ্রিঃ ১৭:১০ ঘটিকায় শিবেরবাজার পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই (নিঃ) মুশফিকুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নের অন্তর্গত উমাইরগাঁও মাঝপাড়া সংলগ্ন তিন রাস্তার মোড়ে চেকপোস্ট করাকালে সন্দেহ’ একটি সিএনজি অটোরিক্সাকে সিগন্যাল দিলে সিএনজি চালক ও সিএনজিতে থাকা অপর একজন ব্যক্তি পুলিশ দেখিয়া দৌড়ে পালানোর চেষ্টাকালে উভয়কে গ্রেফতার করেন, আর  ৩,৩৬,০০০/- (তিন লক্ষ ছত্রিশ হাজার) টাকার ভারতীয় চোরাচালান পাতার বিড়ি ও একটি রেজিঃবিহীন সিএনজিসহ  আটক করেন।

যরা- ষগ্রেফতারকৃতরা হলেন-
১। বিল্লাল আহমদ (৪০), পিতা-মৃত ওয়াছির আলী, মাতা-শহরবান বিবি, সাং-বড়ফৌদ, পোঃ-শিবেরবাজার, থানা-জালালাবাদ, জেলা-সিলেট, ২। আমিরুল ইসলাম (২৪), পিতা-মাহমুদ আলী, মাতা-ছালেহা বেগম, সাং-বড়ফৌদ, পোঃ-শিবেরবাজার, থানা-জালালাবাদ, জেলা-সিলেট।

জব্দকৃত মালামাল-
(ক) ০৮ (আট) কার্টন ভারতীয় তৈরী “সেখ নাসির উদ্দিন” পাতার বিড়ি (প্রতিটি কার্টনে ০৩টি করে মোট ২৪ বান্ডেল, প্রতিটি বান্ডেলে ৭০০০ শলাকা করে সর্বমোট ১,৬৮,০০০ শলাকা), প্রতিটি শলাকার মূল্য অনুমান ০২/- টাকা, সর্বমোট মূল্য ৩,৩৬,০০০/- (তিন লক্ষ ছত্রিশ হাজার) টাকা। (খ) একটি সবুজ রংয়ের রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিক্সা, ইঞ্জিন নং-ZZWFL34101, চেসিস নং-অস্পষ্ট, অনুমানিক মূল্য ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা।
উক্ত ঘটনার বিষয়ে জালালাবাদ থানায় মামলা নং-১০/১৪৭, তারিখ-২১/১০/২০২৫, ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইন এর 25B(1)(b)/25D রুজু করা হয়।আসামীদ্বয়‘কে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *