আন্তর্জাতিক মানবাধিকার অ্যাওয়ার্ড লাভ করেছেন সিলেটের লায়ন সানজিদা খানম

সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ আন্তর্জাতিক মানবাধিকার এ্যাওয়ার্ড সন্মাননা পদক লাভ করেছেন লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার সেক্রেটারি সমাজসেবী লায়ন সানজিদা খানম।
গত শনিবার (১৮ অক্টোবর) ঢাকার পল্টন টাওয়ারস্থ ইকোনোমি রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি বীর মুক্তিযোদ্ধা ড. মীর হাসমত আলীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার এ্যাওয়ার্ড গ্রহণ করেন লায়ন সানজিদা খানম।
জার্নালিস্ট সোসাইটি ফর হিউমান রাইটস এর উদ্যোগে কর্মময় অভিজ্ঞতা ও সুনামের ধারাবাহিকতায় দেশের গুণীজন সহ সমাজচিন্তকদের সংবর্ধনা প্রদানের মাধ্যমে কাজের অনুপ্রেরণা যোগাতে এই অ্যাওয়ার্ড প্রদানের আয়োজন করা হয়।
জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস-এর চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মনির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোঃ জসিম উদ্দিন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সচিব ও বাংলাদেশ নির্বাচন কমিশনার ড. মোহাম্মদ জকরিয়া, অর্থ মন্ত্রনালয়ের সাবেক সচিব পীরজাদা শহিদুল হারুন।
আন্তর্জাতিক মানবাধিকার এ্যাওয়ার্ড সন্মাননা পদক গ্রহণকালে লায়ন সানজিদা খানম বলেন, মানব সেবা ও মানুষের কল্যাণে কাজ করে আমি মনে তৃপ্তি পাই। সে লক্ষ্যে বিভিন্ন সামাজি সংগঠনের মাধ্যমে এবং ব্যক্তিগতভাবে সমাজের কল্যাণ ও উন্নয়নে কাজ করে যাচ্ছি। কাজের স্বীকৃতি স্বরূপ এই এ্যাওয়ার্ড পেয়ে আমি আনন্দিত।
তিনি বলেন, মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করা এবং অন্যের মুখে হাসি ফোটানোই একজন মানুষের জীবনের প্রকৃত সার্থকতা। সমাজে পরিবর্তন আনতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সমাজসেবা ও মানবিক কাজ করার আহবান জানান তিনি । বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *