মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কাউন্সিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

ইসলামিক ফাউন্ডেশন প্রকল্পের নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষার শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কাউন্সিল অধিবেশন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ জিবিসি আইটি এর সেমিনার হলে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি কে. এম. মিনহাজ উদ্দিন এর সভাপতিত্বে ও সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল হাকিম এবং কোষাধ্যক্ষ কে. এম. ইদ্রিস আহমদ জাকারিয়া এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা ইমাম প্রশিক্ষণ একাডেমীর উপ-পরিচালক (প্রশাসন) মাওলানা শাহ মোহাম্মদ নজরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি ক্বারী নূর মোহাম্মদ মন্ডল ইদু, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরের সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব। প্রধান আলোচকের বাক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সংগঠনিক সম্পাদক মাওলানা কে. এম. নজমুল হক নছিব, সিলেট জেলা সভাপতি হাফিজ মাওলানা নওফল আহমদ, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আবিদ হাসান, মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা শেখ ফয়জুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল মুকিত, হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা আবু তৈয়্যব মোজাহিদী, সাধারণ সম্পাদক মাওলানা তাফাজ্জুল হক, সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা নূর হোসেন আজিজ, সাধারণ সম্পাদক মাওলানা মাজিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী শফিকুল ইসলাম।
২য় অধিবেশনে বেলা ১২টায় মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কাউন্সিল অধিবেশন-২০২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলের সম্মতিক্রমে কে. এম. মিনহাজ উদ্দিন-কে সভাপতি, ক্বারী আব্দুল হাকিম-কে সাধারণ সম্পাদক এবং মাওলানা ফজলুল করিম-কে সাংগঠনিক সম্পাদক করে ৩ বছর মেয়াদী মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি ক্বারী নূর মোহাম্মদ মন্ডল ইদু। সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মোজাম্মেল হক।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের সভাপতি মাওলানা মোহাম্মদ আবু সালেহ, ঢাকা বিভাগের আহবায়ক হাফিজ মাওলানা মো. সেলিম জাফর খান, ময়মনসিংহ বিভাগের সভাপতি মাওলানা শহিদুল ইসলাম, চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা মিজানুর রহমান মাসুদ। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *