বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে পাশে থাকবে বিএনপি বলে জানিয়েছে সিলেট মহানগর বিএনপির সভাপতি ভারপ্রাপ্ত ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নগরীর জৈনপুর শ্রী মহালক্ষী ভৈরবী গ্রীবাপীঠের কুমারী পূজার প্রস্তুতির স্থান পরিদর্শন কালে এ কথাগুলো বলেন।
কয়েস লোদী বলেন, প্রতিবছর সনাতনীদের মিলনমেলায় পরিণত হয় দুর্গাপূজা। ঐতিহাসিককাল থেকে এদেশে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছে। এবারও এর ব্যতিক্রম হবে না। উৎসবমুখর পরিবেশে এবং শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপনে বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ মাঠে থাকবে।
তিনি আরও বলেন, ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ইউনিয়ন, ওয়ার্ড, থানা, জেলা ও মহানগর পর্যায়ে বিএনপির স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে। তারা পূজা নির্বিঘ্নে করার জন্য স্থানীয় পূজা উদযাপন পরিষদের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। তাই কোনো রকম সমস্যা যাতে না হয় বিএনপি মনিটরিং টিম গঠন করা হবে। বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। ৫ আগস্টের পর বিএনপির নেতাকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে সনাতনী ভাইবোনদের পাশে ছিল। গতবছর যেভাবে শান্তিপূর্ণ পূজা উদযাপিত হয়েছে সেভাবে এবছরও হবে।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা থানা বিএনপি আহবায়ক ডা. এনামুল হক, সদস্য সচিব মকসুদ আহমদ, মোগলাবাজার থানা বিএনপির আহবায়ক আবুল হাসনাত, সদস্য সচিব মো: জামাল আহমদ, ২৭নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক ও মহানগর স্বনির্ভরশীল সহ সম্পাদক নজরুল ইসলাম, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক শাহরিয়ার হোসেন খান শাকিল, সেচ্ছাসেবকদল মোগলাবাজার থানা যুগ্ম আহবায়ক জাবেদ আহমদ, মোগলাবাজার থানা শ্রমিক দলের সদস্য সচিব খালেদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি
উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে পাশে থাকবে বিএনপি: কয়েস লোদী
কমেন্ট
