ইয়াজউদ্দিন কলেজে মেয়েদের ক্যারিয়ার প্ল্যানিং বিষয়ক সেমিনার

মুন্সিগঞ্জ প্রতিনিধি:প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, মুন্সীগঞ্জ এর আয়োজনে এক ব্যতীক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব ফাতেমা তুল জান্নাত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি হরগঙ্গা কলেজ এর অধ্যক্ষ প্রফেসর নাজমুন নাহার। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জনাব মারুফা আক্তার। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিষয়ের প্রভাষক জনাব শামীমা নাসরিন ও প্রতিষ্ঠানের প্রাক্তন কৃতি শিক্ষার্থী স্কয়ার হসপিটাল এর রিসিডেন্ট মেডিকেল অফিসার ডা. সিনথিয়া খানম অর্নি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব শরীফ উল্যাহ।

অনুষ্ঠানে বক্তাগণ নারীদের আরো যোগ্য হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য আরো বেশি পরিশ্রমী হওয়ার জন্য আহবান জানান। এখন পৃথিবীর বিভিন্ন দেশে নারীরা তাদের যোগ্যতা প্রমাণ করে অনেক ভালো অবস্থানে আছেন, সেই তুলনায় মুন্সীগঞ্জ এর নারী শিক্ষার হার আশানুরূপ না হওয়ার কারণ হিসেবে বাল্য বিবাহ, অভিভাবকদের অসচেতনতা ও পরিবারের কর্তা পুরুষদের বিদেশে অবস্থান করাকে উল্লেখ করেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *