বুধবার ১০ সেপ্টেম্বর, বিকাল সাড় ৪টায়। সিলেটের জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট, সরওয়ার আলম এর সাথে সৌজন্য সাক্ষাতে করেছেন এলডিপির সিলেটজেলা ও মহানগরের নেতৃবৃন্দে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা প্রেসিডেন্ট, সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সাবেক ও বর্তমান সংসদ সদস্য পদপ্রার্থী সায়েদুর রহমান চৌধুরী রুপা, সিলেট জেলা এলডিপির সেক্রেটারি ও সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারাআসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী, মৌলানা নুরুল আমিন নিয়াজী, সিলেট মহানগর এলডিপির প্রেসিডেন্ট মোজাম্মেল হোসেন লিটন, সংসদ সদস্য পদ প্রার্থী সিলেট ৪ কোম্পানি গন্জ গোয়াইনঘাট, জয়েন্ট সেক্রেটারি শুয়েব আহমদ,আইন বিষয়ক সম্পাদক এডভোকেট কবির আহমদ হাওলাদার।
জেলা প্রশাসকের কাছে এলডিপি নেতৃবৃন্দে সিলেটবাসীর নিন্ম লিখিত দাবি ও প্রত্যাশাসমূহ তুলে ধরেন
সিলেট শহরকে যানজটমুক্ত ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলা।
হাজারো মানুষের আস্থার কেন্দ্র উসমানী মেডিকেল কলেজ হাসপাতালকে দালালমুক্ত করে মানসম্মত স্বাস্থ্যসেবার প্রতীকে রূপান্তর করা। এজন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে দায়িত্বহীন ডাক্তার, কর্মকর্তা, কর্মচারী ও নার্সদের বদলি করা জরুরি।
সিলেট শহরের পাড়া-মহল্লায় গভীর রাত পর্যন্ত দোকানপাট খোলা থাকার কারণে বখাটেদের আড্ডা বন্ধে নির্দিষ্ট সময়ে দোকানপাট বন্ধের ব্যবস্থা করা। হযরত শাহজালাল (রঃ) ও শাহপরান (রঃ) এর মাজার এলাকাকে পবিত্রতার মর্যাদা রক্ষা করা। সেখানে যেন কোনো, পান, সিগারেট বা অনুরূপ ব্যবসায় যুক্ত না থাকে। সিলেট শহরসহ পুরো জেলায় মদ ও জুয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধকরণ।
প্রেস বিজ্ঞপ্তি।


