বাংলাদেশ সরকার কর্তৃক সিলেট জজ কোর্টের এডিশনাল সরকারি কৌশলী (জি.পি) হিসেবে নিয়োগপ্রাপ্ত সিলটি পাঞ্চায়িতের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট তাজ রীহান জামান এর সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে সিলেট জেলা আইনজীবী সমিতির ২নং বারস্থ তার চেম্বারে সিলেট বিভাগের ন্যায্য দাবী-দাওয়া আদায়ের লক্ষ্যে গঠিত রাজনৈতিক সংগঠন সিলটি পঞ্চায়িত এর উদ্যোগে তাঁকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
যুব উন্নয়ন অফিসার মো. আমিনুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সিলটি পাঞ্চায়িত কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন জামেয়া শ্রীরামপুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জিলাল আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী মামুন রশিদ, জাতীয় সাংবাদিক মঞ্চ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া।
সংগঠনের প্রচার সম্পাদক কবি কামাল আহমদ এর পরিচালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন আয়কর আইনজীবী মোহাম্মদ হাফিজুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী নেপাল চন্দ্র চন্দ, মানবাধিকার নেতা এম এ আলী জালালাবাদী, এডভোকেট তাসলিমা খান, বিশিষ্ট অভিনেতা মো. কামাল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সিলটি পাঞ্চায়িত কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী, এডভোকেট তাজ রীহান জামান-কে অভিনন্দন জানিয়ে বলেন, তাঁর এ দায়িত্বকালীন সময়ে সাধারণ মানুষের কল্যাণে তিনি কাজ করে যাবেন। তাকে এ পদে নিয়োগ দেয়ায় তিনি সরকারকে অভিনন্দন জানান।
নাসির উদ্দিন আহমদ চৌধুরী বলেন, সিলটি পাঞ্চায়িত সিলটি ভাষাকে বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্র ভাষা করার দাবি জানিয়ে আসছে দীর্ঘদিন থেকে। সিলটি পাঞ্চায়িত সিলেট বিভাগের স্বায়ত্বশাসন ও সিলেট বিভাগের সকল সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে ১০০% সিলেট বিভাগের বাসিন্দাদের নিয়োগ সহ অন্যান্য ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন করে যাচ্ছে। এই আন্দোলনে তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। তিনি সিলেটের সাদা পাথর লুটপাটের তীব্র নিন্দা জানান এবং সিলেট বিভাগের জোনাল সেটেলমেন্ট অফিসের প্রেস ঢাকায় সরানোর চক্রান্তের প্রতিবাদ জানান। অনুষ্ঠানে সংবর্ধিত এডিশনাল জি.পি এডভোকেট তাজ রীহান জামান-কে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিজ্ঞপ্তি
“সিলেটের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে”
কমেন্ট
