“যাবার আগে”

আমার এ বাস্তবতার জীবনে
স্বপ্নের ফুলবাগান সাজায়ে —
ফুল কুড়োতে এসে,
শুধু কাঁটা দিয়ে,
ভরে গেলে ডালা
আমার এ সুন্দর ভূবনে।

তোমার দেয়া কণ্টকসম দুঃখের উপহার,
চলমান রাস্তায় বিনধে দিয়ে,
জীবন হতে চলে গেলে।

কপট ছলনার অকৃপণ
ভালোবাসার দানে,
দুঃখের কালো ছায়া
নিঙড়ে দিলে
জীবন হতে ——
মরণের ক্ষণিক আগে।

গৌরীশ দাস
কাছাড়,আসাম (ভারত)

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *