যুক্তরাষ্ট্রে রানওয়েতে বিমান বিধ্বস্ত, কয়েকটি বিমানে আগুন

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  যুক্তরাষ্ট্রের মন্টানার একটি বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে দাঁড়িয়ে থাকা বিমানের সঙ্গে ধাক্কা খেয়ে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে।  এর ফলে রানওয়েতে দাঁড়িয়ে থাকা একাধিক বিমানে আগুন লেগে যায়।  তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর এনডিটিভির।

স্থানীয় সময় সোমবার (১১ আগস্ট) দুপুরে মন্টানার ক্যালিস্পেল সিটি বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে।

ক্যালিস্পেল পুলিশ প্রধান জর্ডান ভেনেজিও এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে,  চারজন যাত্রী বহনকারী একক ইঞ্জিনের বিমানটি দুপুর ২টার দিকে ক্যালিস্পেল সিটি বিমানবন্দরে অবতরণের চেষ্টা করছিল।

ক্যালিস্পেল পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে, পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং রানওয়েতে বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি সেখানে দাঁড়িয়ে থাকা কয়েকটি বিমানকে ধাক্কা দেয়। ফলে একাধিক বিমানে আগুন ধরে যায়।

ভেনেজিও জানান, আগুন নেভানোর আগেই ঘাসের একটি এলাকায় ছড়িয়ে পড়ে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *